নরসিংদী প্রতিনিধিঃ
মামলা, হামলা, গুম,খুন, হুমকি,ধামকী ও জেলখানায় বন্দী করে সারাদেশে বিএনপিকে নির্মুল করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি আরো বলেন, সরকারের লুটপাট,নৈরাজ্য থেকে পরিত্রান পেতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। এবং সরকারের লুটপাট, নৈরাজ্য ঠেকাতে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা আবার ঘুরে দাড়াঁবে। তিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকার ডেমক্রেসি পার্টির আমন্ত্রণে হিলারী ক্লিন্টনের প্রেসিডেন্ট প্রার্থীতার প্রচারণা করে গত ১৬ তারিখ দেশে ফিরেন।






