নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে অপহরণের ২ দিন পর সাবিকুন নাহার
তোহা নামে ৭ মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মোসাৎ. ছাবিনা
আক্তার (২০) নামে এক নারী অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে
জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন
পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম)।
অপহৃত শিশু সাবিকুন নাহার তোহা নরসিংদী শহরের চৌয়ালা এলাকার আলমগীর হোসেনের
মেয়ে। আর গ্রেপ্তারকৃত ছাবিনা আক্তার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার
সোহাগপুর গ্রামের রাকিবুল হাসান রানার স্ত্রী।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, চৌয়ালা এলাকার আলমগীর হোসেন একজন ব্যাটারি
চালিত অটোরিক্সা চালক। তাঁর এক ছেলে এক মেয়ে। কয়েক মাস পূর্বে তাদের বাড়িতে
ভাড়া উঠেন তাঁতকল শ্রমিক রাকিবুল হাসান রানা ও তাঁর স্ত্রী ছাবিনা আক্তার।
বুধবার বিকালে আলমগীরের স্ত্রী স্মৃতি বেগমের নিকট থেকে ৭ মাসের শিশু
তোহাকে কোলে নিয়ে ঘুরতে বের হয় ভাড়াটিয়া ছাবিনা আক্তার। কিন্তু সন্ধ্যা
পেরিয়ে গেলেও ছাবিনা শিশু তোহাকে নিয়ে ফিরে না এলে পরিবারের লোকজন তাঁদের
খোঁজা-খুজি করেন। ওই সময় ভাড়াটিয়াদের রুমের বালিশের নিচে একটি চিরকুট ও
একটি নয় সংখ্যার মোবাইল নম্বর দিয়ে যায়। বাকি দুই সংখ্যা বিকাশ করার জন্য
দিবে মর্মে লেখা ছিল। পরবর্তীতে