নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাদকের ছড়াছড়ি প্রশাসন যেন কেবল মাত্র নিরব দরশক। ঘোড়াশাল পৌর এলাকায় চলছে রমরমা মাদক ব্যবসা। পুলিশ প্রশাসন , স্থানীয় রাজনৈক নেতা ও কতিপয় কিছু সাংবাদিকদের টাকার বিনিময়ে ম্যানেজ করে মাদক ব্যবসায়ীরা অহরহ বিক্রি করে আসছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, বিয়ার , বিদেশী মদ সহ ভংকর কিছু মাদক দ্রব্য। যার ভয়াবহ ছোবলের শিকার হচ্ছে যুব ও তরুণ সমাজ। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় পলাশে সড়ক পথ, রেলপথ ও নদী পথে মাদকের চালান প্রবেশ করে। ফেনসিডিলের চালান আসে রেলপথে। প্রতি সপ্তাহে একের অধিক চালান খালাস হয় ঘোড়াশাল রেলষ্টেশনে। নৌ পথে আসে বিদেশী মদ ও বিয়ার। প্রতিদিন ঘোড়াশালের বিভিন্ন স্পটে লাখ লাখ টাকার মাদক





